শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শাবক সহ তিনটি হাতির।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শাবক সহ তিনটি হাতির। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায়। শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শাবক সহ তিনটি হাতি রেললাইন পারাপার করার সময় ধাক্কা লাগে শিলিগুড়িগামী মালগাড়ির সঙ্গে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিগুলির। হাতি মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন রেল ও বনদপ্তরের কর্তারা। ট্রেনের ধাক্কায় ফের হাতি মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বনদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *