নিজস্ব সংবাদদাতা, মালদা:- রদবদলের পরেই শুভেচ্ছা দিতে আসছেন সকলেই,অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও তৃণমূলের রদ বদল।জেলা তৃণমূলের নতুন যুব সভাপতির দায়িত্ব পেলেন বিশ্বজিৎ মন্ডল। এর আগে এই দায়িত্বে ছিলেন বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার। তাকে সরিয়ে রাজ্য নেতৃত্ব এবার যুবর দায়িত্বে দিয়েছেন বিশ্বজিৎ বাবুকে। নতুন দায়িত্ব পেতেই বিশ্বজিতবাবুকে শুভেচ্ছা জানান জেলা তৃণমূলের কর্মীরা। তিনি জানিয়েছেন, দল ভরসা করে তাঁকে দায়িত্ব দিয়েছে। তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আগামীতে লোকসভা নির্বাচন রয়েছে। এতদিন মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রের একটিতেও তৃণমূল জয়লাভ করতে পারেনি। আগামী নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করতে আজ থেকেই ময়দানে নামছেন তিনি।
রদবদলের পরেই শুভেচ্ছা দিতে আসছেন সকলেই,অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও তৃণমূলের রদ বদল।












Leave a Reply