পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাজ্য সড়কের নয়নজুলিতে,ঘটনায় কমবেশি করে আহত হয়েছে চার থেকে পাঁচজন,ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আধারনয়নের মল্লিকপাড়া এলাকার রাজ্য সড়কে, স্থানীয় সূত্রে জানা যায় রাজ্য সড়কের সংস্কারের কাজ চলাকালীন চন্দ্রকোনারোড থেকে চন্দ্রকোনা টাউন গামী একটি যাত্রীবাহী বাস যাওয়ার পথে মল্লিকপাড়া এলাকার রাজ্য সড়কে উল্টো দিক থেকে আসা একটি ধান কাটা হারভেস্টার গাড়িকে পাশ দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে,ঘটনায় কমবেশি করে আহত হয় বাসে থাকা চার থেকে পাঁচজন,জানা গিয়েছে ওই বাসটিতে কুড়ি থেকে পঁচিশ জনের মতো যাত্রী ছিল,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ,এরপর স্থানীয়দের সহযোগিতায় আহত ওই চার পাঁচ জনকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি উদ্ধার করা হয়েছে বাসে থাকা সকল যাত্রীকে।
হারভেস্টার গাড়িকে পাশ দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা।












Leave a Reply