দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ বিভিন্ন এলাকায় পারদ নিচে নামতে শুরু করেছে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মরশুমের প্রথম কুয়াশায় ঢাকলো বালুরঘাট শহর। বিগত দুই তিন দিন ধরে নিম্নচাপের কারণে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সহ বিভিন্ন এলাকার আকাশের মুখ ছিল ভার। মেঘাচ্ছন্ন ছিল পরিবেশ। দুর্যোগের দিন কাটিয়ে আকাশ পরিষ্কার হতেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ বিভিন্ন এলাকায় পারদ নিচে নামতে শুরু করেছে। ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তার মধ্যেই রবিবার মরশুমের প্রথম কুয়াশায় ঢাকলো বালুরঘাট শহর ও তার পার্শ্ববর্তী এলাকা। ঠান্ডার আমেজ গায়ে মেখে মরশুমের প্রথম কুয়াশা উপভোগ করছে এলাকার মানুষ।

বাইট পথচারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *