টোটোর সাথে বেপরোয়া স্কুটির মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচজন, বালুরঘাটের ফায়ারব্রিগেড মোড়ের ঘটনা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – জাতীয় সড়কে টোটোর সাথে বেপরোয়া স্কুটির মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচজন। বালুরঘাটের ফায়ারব্রিগেড মোড়ের ঘটনা। জখমরা বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

আজ দুপুরে বালুরঘাট থেকে যাত্রী পূজা একটি টোটো মালঞ্চার অভিমুখে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে ইন আরোহী সমেত একটি স্কুটার বেপরোয়া গতিতে বালুরঘাট আসছিল। পথে ফায়ার ব্রিগেড মোড়ের নিকট স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা টোটোতে গিয়ে ধাক্কা মারে। ৫১২ নং জাতীয় সড়কের এই ঘটনায় আশপাশের লোকজন ছুটে এসে স্কুটির তিন আরোহী সমেত জখম পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *