আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি গ্রামে সোমবার ভোর রাতে একটি হাতির ব্যাপক তান্ডব চালায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল একটি পরিবার। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি গ্রামে সোমবার ভোর রাতে একটি হাতির ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার ভূক্ষণ ওরাও এর বাড়িতে হানা দেয় ওই হাতিটি। ঘরের দেওয়াল ভেঙ্গে ঘরের ভিতরে থাকা একটি বাইক ও একটি স্কুটি ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি ঘরে মজুত রাখা ধান সবার করে। এদিকে ভোর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতিটি। প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় সে। এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *