সকাল সাড়ে নয়টা বেজে গেলেও বোঝার উপায় নেই, কুয়াশায় ঢেকে আছে চারদিক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- ঘন কুয়াশার চাদরে মুড়েছে ডুয়ার্স। সকাল সাড়ে নয়টা বেজে গেলেও বোঝার উপায় নেই। । কুয়াশায় ঢেকে আছে চারদিক। ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক সবটাই ঢেকে গেছে। দৃশ‍্যমানতা কম থাকায় গাড়িগুলিকে দেখা যায় আলো জ্বালিয়ে চলাচল করতে।চায়ের দোকানে দেখা যায় ভিড়।ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ,কালচিনি,হাসিমারা, হ্যামিলটনগঞ্জ, দলসিংপাড়া সহ সর্বত্রদেখা গিয়েছে এই ছবি। কনকনে শীতের হাত থেকে বাঁচতে জীবন জীবিকার সন্ধানে ঘরের বাইরে আসা মানুষের সম্বল আগুন, এদিন জেলার বিভিন্ন স্থানে পথের ধারে আগুন জ্বেলে শরীরকে সচল রাখাতে দেখা যায় অনেককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *