মানিকপুর গড়মনিয়ায় খানকায়ে কাদরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে হয়ে গেল সামাজিক অনুষ্ঠান।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – মানিকপুর খানকায়ে কাদরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে হয়ে গেল শীত বস্ত্র প্রধান অনুষ্ঠান। প্রতিবছরের ন্যায় এ বছরেও মানিকপুর গড়মনিয়ায় খানকায়ে কাদরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে হয়ে গেল সামাজিক অনুষ্ঠান। মৌলানা শওকাত আলাম লস্করের সুযোগ্য পুত্র কামারুল লস্করের পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো । সকালবেলা দুস্থদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্প হয় এবং সন্ধ্যের সময় বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। এই ফাউন্ডেশন এলাকায় সর্বদাই এলাকার সামাজিক কল্যাণমূলক ক্রিয়াকর্মে যুক্ত থাকে। দেখতে দেখতে দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত করলো এই ফাউন্ডেশন। আজ এই শীত বস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষা নাসিমা কাজী, সাঁকরাইল ব্লক আইএনটিটিইউসির সভাপতি শেখ আহমেদ, মানিকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক অধিকারী, মানিকপুরের প্রাপ্তন অঞ্চল প্রধান সানোয়ার মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *