সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলা জাতীয় কংগ্রেস।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব বর্ধমান জেলা সভাপতি প্রবীর গাঙ্গুলি বলেন, “আমরা গতকালকে যে রক্ত স্নাতো ভোট পক্রিয়া দেখলাম, যেখানে গণতন্ত্রের ছিটে ফোঁটা ছিল না। এতো দাঙ্গা আর কোনো রাজ্যে কখনো হয় নি”।

যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি গৌরব সমাদ্দার বলেন, “গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস লুট করেছে। লুটের বিরুদ্ধে গোটা পূর্ব বর্ধমান জুড়ে প্রতিবাদের চেষ্টা করেছে জাতীয় কংগ্রেস। আমরা দেখেছি পুলিশ কিভাবে তৃণমূলের জার্সি গায়ে দিয়ে গতকাল নির্বাচন দাঁড়িয়ে থেকে করিয়েছে। আমরা দেখেছি জাতীয় কংগ্রেসের একজন প্রার্থীকে ভোর পাঁচটার সময় সাতগেছিয়া ফাঁড়ি থেকে ধমক দেওয়া হয়, আমাদের কাছে সমস্ত কল রেকর্ডিং আছে”। আজ জেলা কংগ্রেস কার্যালয় এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *