সোমবার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ফালাকাটার মহাকাল ঠাকুর বাড়ি পরিষ্কার করে সাজিয়ে তোলা হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ফালাকাটার মহাকাল ঠাকুর বাড়ি পরিষ্কার করে সাজিয়ে তোলা হলো। রবিবার রাম মন্দির পরিষ্কার করতে আসেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সঙ্গে ছিলেন রাম ভক্তরা। এদিন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, সোমবার রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মন্দির চত্বর পরিষ্কার করে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে এবং আজ থেকেই মন্দিরে রামকথা পাঠের আয়োজন করা হয়েছে। সোমবার মন্দিরে থাকছে বিশেষ পুজার আয়োজন এবং সন্ধ্যার সময় ১১ হাজার প্রদীপ প্রজ্বলন করা হবে এই মন্দির প্রাঙ্গণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *