নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলগাঁও চা বাগান এলাকায়। জানা গিয়েছে রবিবার সকাল পাচটা নাগাদ স্ত্রী ববিতা মাঝির সঙ্গে পারিবারিক বচসায় জড়িয়ে পড়ে স্বামী।অভিযোগ, বচসার জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন স্বামী।ঘটনায় মাথায় এবং গলায় মারাত্মকভাবে জখম হন ববিতা। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বলে খবর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।দেহ কোচবিহার মেডিকেল কলেজে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃতকে সোমবার আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলগাঁও চা বাগান এলাকায়, নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ।












Leave a Reply