জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  ভারতের কিংবদন্তী দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্ম জয়ন্তী পূর্ণ মর্যাদায় পালন করল মালদা জেলা প্রশাসন। দিনটি উপলক্ষে প্রথমেই জেলা প্রশাসনিক ভবনে
জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন পর্ব শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে ব্যান্ডবাদ্দি সহকারে বর্ণময় কুচকাওয়াজ প্রদর্শিত হয়। দিনটি উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও রাজ্য সরকারের নির্দেশানুযায়ী দেশনায়ক দিবস পালন করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *