দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ৩ দিন ব্যাপী আয়ুশ মেলার উদ্বোধন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-  দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ৩ দিন ব্যাপী আয়ুশ মেলার উদ্বোধন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে।রাজ্যের মন্ত্রী,পুলিশ কর্তার হাত দিয়ে উদ্বোধন করা হয় আয়ুশ মেলার।
এদিন প্রথমে গঙ্গারামপুর শহর জুড়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা,যার পরেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় ৩ দিন ব্যাপি আয়ুশ মেলার।মেলায় প্রায় ১৫ টি স্টল বসানো হয়েছে।এদিনের আয়ুশ মেলায় রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও ,মালদা রেঞ্জের আইজি প্রসেন ব্যানার্জী,দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *