পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে তমলুক রাজ বাড়ি প্রাঙ্গণে নেতাজির ১২৭ তম জন্ম দিবস পালিত হয়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে তমলুক রাজ বাড়ি প্রাঙ্গণে নেতাজির ১২৭ তম জন্ম দিবস পালিত হয়। মঙ্গলবার বিশেষ এই দিনে ২২ টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহন করে। মূর্তিতে মাল্যদান ও নেতাজির সমন্ধ্যে আলোকপাতের ব্যবস্থা করা হয়। ২২ টি দেশের প্রতিনিধিরা নেতাজিকে নিয়ে তাদের বক্তব্য তুলে ধরে ডিজিটাল পরিষেবার মাধ্যমে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্তি পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, জেলা পরিষদের মেন্টর অসীত ব্যানার্জি, তাম্রলিপ্ত পুরসভার ভাই চেয়ারম্যান নীলা মাভৈ রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *