প্রাক্তন শীর্ষসেবক সত্যেন মহারাজের ৮৩ তম জন্মদিন পালন করা হলো দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মন্দির প্রাঙ্গণে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন শীর্ষসেবক তথা দ্বিতীয় অধ্যক্ষ ব্রহ্মচারী নিত্যচৈতন্য ওরফে সত্যেন মহারাজের ৮৩ তম জন্মদিন পালন করা হয় আশ্রমের মন্দির প্রাঙ্গণে। প্রতিবছরের মতো এবারেও ২৩ জানুয়ারি সত্যেন মহারাজের জন্মদিন উপলক্ষে আশ্রমের মন্দিরে সকাল থেকে পূজার্চনা করা হয়। তারপর এদিন বৈকালে সত্যেন মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি গৌড়ানন্দ মহারাজ। তাছাড়াও পুষ্পার্ঘ্য নিবেদন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজ এবং আরও অনেকে। এদিন সত্যেন মহারাজের জীবন আলেখ্য তুলে ধরেন সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ অন্যান্য মহারাজগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *