সংগঠনকে মজবুত করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে ধাক্কা খেল সিপিআইএম ও বিজেপি। এখন সংগঠনকে মজবুত করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তাই দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি কাজল খান দায়িত্ব পাওয়ার পর থেকেই যোগদানের হিড়িক পড়ে গেছে। আজ লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের ঘাট গোপালপুরের বিজেপির ২৫ টি এবং সিপিআইএম এর ৭৫ টি মোট ১০০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান এবং অরুণ কুমার চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান বলে জানান যুগ্ম আহ্বায়ক অরুণ কুমার চক্রবর্তী। পাশাপাশি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সিরাজ উদ্দিন খান জানান, দীর্ঘ ১৮ বছর ধরে সিপিআইএম করেছি। কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এব সম্প্রীতি রক্ষার্থে তৃণমূলে যোগদান করলাম। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া লিল্টু খান জানান, দীর্ঘ ১২ বছর ধরে এই দলে ছিলাম। কিন্তু বিজেপি কোনো কাজ করে না। তাই তৃণমূলে এলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *