ডাকাতির ঘটনায় ১৪৯ দিনের মাথায় আজ রায় দান করল আদালত, মামলায় দোষী সাব্যস্ত হল ধৃত দুষ্কৃতীরা ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত ২৯ আগস্ট রানাঘাট মিশন রোডে সেনকো গোল্ডে ঘটে ভয়াবহ ডাকাতির ঘটনা। এই ডাকাতির ঘটনায় 149 দিনের মাথায় আজ রায় দান করল আদালত।আজই এই মামলায় দোষী সাব্যস্ত হল ধৃত দুষ্কৃতীরা ।ডাকাতির ঘটনার রানাঘাট মহকুমা আদালতে ফাস্ট ট্রাক আদালতে এই মামলার বিচার সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ঘটনার ৭২ দিনের মাথায় এই মামলার প্রায় ৪৫০ পাতার চার্জশিট দেয় তদন্তকারীরা।মামলার সাক্ষ্য দানের ৮ দিনে ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।এই মামলায় মূল অভিযুক্ত চারজনকে বুধবার রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হয়।এরা হল কুন্দন কুমার যাদব,রাজু কুমার পাশওয়ান, ছোট্টু পাশওয়ান ও রিক্কি পাশওয়ান এই মামলায় আরেক অভিযুক্ত মনিকান্ত যাদব ইতিমধ্যেই মারা গেছে কলকাতার হাসপাতালে।এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। এদিন রানাঘাট বিচার বিভাগীয় আদালত গ্রেপ্তার অভিযুক্তদের ডাকাতের ঘটনায় ৩০৭, ৩৯৫ ,৩৯৭, ৩৫৩, ৩৪ আইপিসি এবং ২৫ ,২৭ আর্মস এক্ট ধারায় মামলা রুজু করে দোষী সাব্যস্ত করে । আগামীকাল অভিযুক্তদের শাস্তি ঘোষণা করবে রানাঘাট বিচার বিভাগীয় আদালত । তবে অভিযুক্ত পক্ষের আইনজীবী জানান, তারা এই রায়ে সন্তুষ্ট নন ।পরবর্তীতে তারা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন ।আদালত সূত্রে খবর যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ,তাতে করে গ্রেফতার হওয়া অভিযুক্ত দের ন্যূনতম ১০ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা । এখন দেখার আগামীকাল রানাঘাট বিচার বিভাগীয় আদালত রানাঘাট সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কি শাস্তি প্রদান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *