নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা জেলা তৃনমূল কংগ্রেসের নির্দেশে বিভিন্ন ব্লকে ব্লকে চলছে বাইক র্যালি সেই পরিপ্রেক্ষিতে বামনগোলা ব্লক তৃণমূল ও পাকুয়াহাট অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি বুথে বুথে বাইক র্যালি কর্মসূচি করা হয়। জানা গেছে কেন্দ্রীয় সরকারের যে দিচারিতা ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা,বেকারের চাকরি,সহ বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাইক র্যালি করা হয়। প্রায় শতাধিক বাইক নিয়ে পাকুয়াহাট অঞ্চলের ৩০টি বুথে বুথে এই বাইক মিছিল করা হয়। এদিন এই বাইক র্যালি নেতৃত্ব দেন পাকোয়াট অঞ্চল তৃণমূল সভাপতি শ্যামল মন্ডল, সহ অনন্য নেতৃত্বরা।
প্রতিটি বুথে বুথে বাইক র্যালি কর্মসূচি বামনগোলা ব্লক তৃণমূল ও পাকুয়াহাট অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।












Leave a Reply