দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল মহাসমারহে ৭৫তম প্রজাতন্ত্র দিবস।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারাদেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল মহাসমারহে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিনময় মিত্তাল সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকগণ। এদিন কুচকাওয়াজের মধ্যে দিয়ে দেশমাতিকার প্রতি শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। গান সালুট এর মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক কে অভিবাদন জানানো হয়। পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে বর্ণাঢ্য ট্যাবল আয়োজন করা হয় এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *