পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান দু’নম্বর ব্লকের প্যামরা এলাকায় অবস্থিত সেথিয়া ওয়েল মিল লিমিটেড। সেথিয়া ওয়েল লিমিটেডের আইনটিটিইউসি তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বাৎসরিক সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা বিক্ষোভ সভা হলেও বর্ধমান দু’নম্বর ব্লকে এই প্রথম বৈকুন্ঠপুর দুই অঞ্চলে শ্রমিক সম্মেলন আয়োজন করা হয়। আজ এই অনুষ্ঠানে আগত শ্রমিকবৃন্দরা তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা নেতৃত্বদের কাছে তুলে ধরেন। এবং অনুষ্ঠানে আগত নেতৃত্ব দাও মালিকপক্ষের সাথে সমন্বয় সৃষ্টি করার কথা বলেন এই শ্রমিক সম্মেলনের মধ্যে দিয়ে। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক , বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি কামরুল হাসান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদীপ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল, বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনুশ্রী মন্ডল, উপপ্রধান উত্তম কুমার ঘোষ, বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আজ এই অনুষ্ঠানটি সমস্ত পরিচালনা করেন বৈকুন্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষ।
তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা বিক্ষোভ সভা হলেও বর্ধমান দু’নম্বর ব্লকে এই প্রথম বৈকুন্ঠপুর দুই অঞ্চলে শ্রমিক সম্মেলন আয়োজন করা হয়।












Leave a Reply