রানাঘাট শিয়ালদা চালু হলো রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশাল ট্রেন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার রানাঘাট শিয়ালদাহ রেলওয়ের যাত্রাপথে নতুন পালকের সংযোজন। এবার রানাঘাট শিয়ালদা চালু হলো রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশাল ট্রেন। এই ট্রেনটিতে একাধিক যাত্রীদের সুবিধা নিয়েই চালু হয় আজ সকাল ১০ঃ৪৫ মিনিটে রানাঘাট পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনটিতে রয়েছে দুটি পেশাল কোচ। রয়েছে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি। এছাড়াও জনসাধারণের জন্য জেনারেল কামরা রয়েছে। প্রথম শ্রেণীর কোচের আরাম দায়ক বসার ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা মোবাইল চার্জিং এছাড়াও একাধিক সুবিধা রয়েছে। রানাঘাট ৫ নম্বর প্লাটফর্ম থেকে উদ্বোধন করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উপস্থিত ছিলেন দীপক নিগম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিয়ালদাহ ডিভিশন। ট্রেন উদ্বোধনের শেষে বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন, ইস্টার্ন রেলওয়ে এই প্রথম চালু করেছে মুম্বাইয়ের পর দ্বিতীয় এই ট্রেন। সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই রানাঘাট স্টেশন থেকে ৭ঃ৪৫ মিনিটে শিয়ালদা গামী এই ট্রেন ছাড়বে। আমি অত্যন্ত খুশি ইস্টার্ন রেলওয়ের এই উদ্যোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *