নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৩১ শে জানুয়ারি নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুরে পহেলা ফেব্রুয়ারি করবেন প্রশাসনিক বৈঠক। তার আগে আজ কৃষ্ণনগরে নদিয়া জেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসন জেলার সকল বিধায়কগণ রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। সূত্রের খবর ৩১ শে জানুয়ারি কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে উঠবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই জেলার দলীয় নেতৃত্বদের নিয়ে করতে পারেন সাংগঠনিক বৈঠক। পয়লা ফেব্রুয়ারি শান্তিপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের সাথে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক আধিকারিকদের নিয়ে বৈঠক।












Leave a Reply