রাহুল গান্ধীকে কটূক্তি ভাষায় আক্রমণ করার প্রতিবাদে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফ.আই.আর দায়ের করলো জেলা কংগ্রেস।

পূঃ বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- কংগ্রেসের সুপ্রিম নেতা রাহুল গান্ধীকে কটূক্তি ভাষায় আক্রমণ করার প্রতিবাদে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফ.আই.আর দায়ের করলো জেলা কংগ্রেস। এদিন দুপুরে জেলা কংগ্রেস নেতৃত্ব বর্ধমান থানায় এসে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এফ.আই.আর দায়ের করেন। এছাড়া রাজ্যের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানান তারা। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দেশ জুড়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে “ন্যায় যাত্রা” চলছে। আসাম ঘুরে এই ন্যায় যাত্রা যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তখনই টনক নড়ে রাজ্য বিজেপির। সামনে ২০২৪ এর লোকসভা ভোট, তার আগে বিজেপি রাজনৈতিক ভাবে রাহুল গান্ধীর মোকাবিলা করতে পারছে না। তাই রাজনৈতিক যুদ্ধে পেরে না উঠে কটূক্তি ভাষার আশ্রয় নিচ্ছে বিজেপি নেতারা। বিজেপি সব সময় ধর্ম নিয়ে রাজনীতি করে, রাজনৈতিক যুদ্ধে না পারলে অশ্লীল ভাষা প্রয়োগ করে বিপক্ষ দলের নেতৃত্বে প্রতি। যা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বিজেপি নেতার প্রতি তীব্র ধীক্কার জানানো হচ্ছে বলে দাবী জেলা কংগ্রেসের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *