শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, আরি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতির হামলা থেকে রক্ষার্থে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তায় বন কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, আরি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতির হামলা থেকে রক্ষার্থে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তায় বন কর্মীরা,বিভিন্ন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যোগাযোগ রাস্তায় টহলদারিতে কর্মরত বনকর্মীরা,পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি এবং বিভিন্ন যানবাহন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য হুইসেল বাজিয়ে বন কর্মীদের গাড়ির করা পহড়ায় লক্ষ্য করা গেল জঙ্গলমহল জুড়ে, মেদিনীপুর বনবিভাগ এবং রূপনারায়ন বন বিভাগের উদ্যোগে গোয়ালতোড়া,চাঁদরা,গড়বেতা সহ বিভিন্ন জঙ্গলমহল এলাকায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বন বিভাগের তরফে, প্রসঙ্গত রূপনারায়ণ বন বিভাগ এবং মেদিনীপুর বন বিভাগের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাতির দল, আর এই হাতির হামলা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ষার্থে এমনই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *