আবদুল হাই, বাঁকুড়াঃ শুক্রবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা ২০২৪। তখনও কাটেনি কুয়াশা। বাঁকুড়া উত্তর বনবিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে, বড়জোড়া- বেলিয়াতোর এবং পাঞ্চেত বনবিভাগ মিলিয়ে মোট মোট ৪৫ টি হাতি রয়েছে। বাঁকুড়ার হাতি প্রবন জঙ্গলসংলগ্ন এলাকার গ্রামগুলির ছাত্র – ছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে সেই জন্য রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া উত্তর বনবিভাগের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। মুখ্য বনপাল জানান, “সকাল সকাল হুলা পার্টির নজরদারির পর উত্তর বনবিভাগের তরফে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। বনবিভাগ এই কর্মযজ্ঞে যুক্ত আছে বেলিয়াতোর এবং বড়জোরা পুলিশ। বাঁকুড়া উত্তর বনবিভাগ এর গাড়ি ছাড়াও ভাড়া করা হয়েছে ৪০ টি যানবাহন। প্রতিটি রেঞ্জে কর্মীদের মোতায়েন করা হয়েছে। জেলা জুড়ে ৫০-৬০ টি গ্রাম থেকে পরীক্ষার্থীদের নিয়ে মোট ২৩ টি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।”
বাঁকুড়া উত্তর বনবিভাগের জেলা বন আধিকারিক উমর ইমাম জানিয়েছেন, “১০ টি দপ্তরের গাড়ি পেট্রলিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ভোর ছটা থেকে চলছে হুলা পার্টির নজরদারি। এছাড়াও হাতির অবস্থান পরিবর্তন হলে বনবিভাগ এবং পুলিশ যৌথ ভাবে কাজ করছে। কোথায় কতগুলি হাতি রয়েছে তার জন্য বৃহস্পতিবার একটি “ইন্টেন্স স্ক্যানিং” করা হয়েছিল। এদিন সকাল থেকেই কুয়াশা করে রয়েছে, আবহাওয়া পরিষ্কার হলেই আবারও “ইন্টেন্স স্ক্যানিং” করা হবে।” বাঁকুড়া উত্তর বনবিভাগের জেলা বন আধিকারিক আরও বলেন যে, বাঁকুড়া উত্তর বন বিভাগের হাতি প্রবণ জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের ভয় পাওয়ার কোন কারণ নেই। মনোযোগ দিয়ে পরীক্ষা দিক। তাদের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব বনবিভাগ এবং জেলা পুলিশের।












Leave a Reply