দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সামনেই লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের উপস্থিতিতে দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক হল দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধানসভার বিধায়ক তথা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুন চক্রবর্তী, দুবরাজপুরের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ভোলানাথ মিত্র সহ দুবরাজপুর ব্লকের প্রত্যেক অঞ্চলের সভাপতি, বুথ সভাপতি সহ কর্মীরা। বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, দুবরাজপুর ব্লকের প্রত্যেকটি বুথ স্তর, অঞ্চল স্তর এবং ব্লক স্তরের নেতাদের ডাকা হয়েছিল। বুথ স্তর থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত কর্মীদের মধ্যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে মিটিয়ে ফেলতে বলা হয়েছে। তাছাড়াও যাঁরা পুরোনো কর্মী আছে তাঁরা কোনো কারণে অভিমান করে থাকে তাহলে তাঁদেরকে ঘর থেকে বের করে আনতে হবে এবং দলের কাজে লাগাতে হবে।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের উপস্থিতিতে দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক হল দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।












Leave a Reply