উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-সামনে লোকসভা এই নির্বাচন কে কেন্দ্র করে দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে যুবকদেরকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়লেন জেলা যুব সভাপতি। তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি কৌশিক গুণের উপস্থিতিতে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের
রাধিকাপুর পঞ্চায়েতের হরে কৃষ্ণপুর গ্রামে ও ধনকৈল পঞ্চায়েতের দেওগাওঁ হরিমন্দিরের পার্শ্বস্থ ময়দান। এই সভাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক সভাপতি নিতাই বৈশ্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রামদেব সাহানি, ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন , ধনকোইল অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব বর্মন, ধনকোইল অঞ্চল সভাপতি সাধন চন্দ্র রায়, ধনকৈল পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মন, ব্লক সভানেত্রী পঞ্চমী রায়, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীপা সরকার সহ অন্যান্যরা।
তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি কৌশিক গুণের উপস্থিতিতে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন।












Leave a Reply