নিজস্ব সংবাদদাতা, মালদা:- সাতসকালে কলকাতা গামী কুলিক এক্সপ্রেসে আগুন। চাঞ্চল্য ট্রেন যাত্রীদের মধ্যে। জানা গেছে, এদিন প্রায় সাড়ে নটা নাগাদ কলকাতাগামী কুলিক এক্সপ্রেসের যাত্রীরা কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরেই লক্ষ্য করেন ট্রেনের একটি বগির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিষয়টি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
ইতিমধ্যে ট্রেনের চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেন। পরবর্তীতে বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে সেখান থেকে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।
যদিও কি কারণে আগুন লেগেছে তা নিয়ে মুখ খোলেননি রেলের আধিকারিকরা।
তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, চাকার ঘর্ষণের ফলে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
কলকাতাগামী কুলিক এক্সপ্রেসের ট্রেনের একটি বগির নিচ থেকে ধোঁয়া, চাঞ্চল্য।












Leave a Reply