ধান ভাঙ্গানোর টাংকি ভেঙে গুরুতর আহত তিন শ্রমিক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রাইস মিলের ধান ভাঙ্গানোর টাংকি ভেঙে গুরুতর আহত তিন শ্রমিক। ঘটনাটি রবিবার নদিয়ার শান্তিপুর থানা এলাকার কন্দ খোলা সংলগ্ন একটি রাইস মিলের। শ্রমিকদের দাবি, তারা প্রতিদিনের মতো ধান ভাঙ্গানোর কাজ করছিলেন। হঠাৎই একটি ট্যাংকি বিকট শব্দে ভেঙে পড়ে। ঘটনাস্থলে আহত হয় তিন শ্রমিক, যদিও বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বলে দাবি করছে শ্রমিকরা। অন্যান্য শ্রমিকরা আহতদের নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। যদিও রাইস মিলে কাজ করতে করতে এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে শ্রমিকরা। জানা যায় আহত তিন শ্রমিকের বাড়ি বিভিন্ন জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *