অগ্নীদগ্ধ হয়ে মৃত্যু ১৫ বছরের এক কিশোরী!দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরের ভিতর গায়ে কেরোসিন তেল ঢেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক ১৫বছরের কিশোরী।দেহ সোমবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল ঠলেজ হাসপাতালে। বাড়ি নানুর থানার অন্তরর্গত বরা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গতকাল সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে,কি কারনে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলো তা পরিবারের লোকের কাছে এখনও অজানা।প্রথমে গতকালকেই তরিঘরি তাকে সিআন হাসপাতালে নিয়ে যাওয়া হলে গতকালকেই রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।গতকালকেই দুপুর ২টো নাগাদ মৃত্যু হয় ওই কিশোরীর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *