পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিগত পঞ্চায়েত ভোটের পর নতুন পঞ্চায়েত বোর্ড গঠিত হয় বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতে। বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হন মনুশ্রী মন্ডল, উপপ্রধানের দায়িত্ব দেওয়া হয় উত্তম কুমার ঘোষকে। বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং মানুষকে সঠিক পরিষেবা দিতে উদ্যোগী হন নতুন প্রধান এবং প্রধান উপপ্রধান, পঞ্চায়েতের আধিকারিকবৃন্দ ও নতুন পঞ্চায়েত সদস্যরা। তারপরই গতি আনা হয় কাজের একের পর এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প মানুষের সামনে তুলে ধরা হয় বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। মানুষের চাহিদা মত পাকা রাস্তা পাকা ড্রেন তৈরি করা হয় পঞ্চায়েতের তহবিল থেকে। ধমকে থাকা বিভিন্ন কাজের গতি আনেন নতুন পঞ্চায়েত সদস্যরা। প্রতিনিয়ত পঞ্চায়েত উপস্থিত থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াই একমাত্র লক্ষ্য হয়ে ওঠে বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের।আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনুশ্রী মণ্ডল, উপপ্রধান উত্তম কুমার ঘোষ,নির্মাণ সহায়ক পরেশনাথ ঘোষ,সচিব তারক বিশ্বাস পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
মানুষ পাচ্ছেন পরিষেবা, বৈকুণ্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের ধারা অব্যাহত।












Leave a Reply