ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুজনাই এলাকায় হরিণ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লোকালয় থেকে হরিণ উদ্ধার হল। মঙ্গলবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুজনাই এলাকায় চলে আসে একটি বার্কিং ডিয়ার। হরিণ ধরতে স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করে। অবশেষে জনৈক মন্টু সাহার বাড়ির সামনে ওই হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দপ্তরে। এরপরই দলগাঁও রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *