নিজস্ব সংবাদদাতা, মালদা:– একজনের মাথায় হেলমেট।বাকি দু’জনের মুখে রুমাল বাঁধা।সামনে এসে দাঁড়াল তিনজন।এরপরেই মাথায় বন্দুক ঠেকিয়ে হল সর্বস্ব লুঠ।চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেঁতুল চক এলাকায় ফাঁকা জায়গায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সন্ধ্যায় বিঝোট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কমল ঠাকুর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।পথের মধ্যে তিন দুষ্কৃতী তার বাইক আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে বলে অভিযোগ।আড়াই ভোরি সোনা,৩০ ভোরি চাঁদি এবং নগর ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ বাহিনী।সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
একজনের মাথায় হেলমেট।বাকি দু’জনের মুখে রুমাল বাঁধা।সামনে এসে দাঁড়াল তিনজন।এরপরেই মাথায় বন্দুক ঠেকিয়ে হল সর্বস্ব লুঠ।












Leave a Reply