অঙ্গনওয়ারী সেন্টারে চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুরে অঙ্গনওয়াড়ি সেন্টারের চুরি।
নদিয়ার শান্তিপুর থানার অধীন গোবিন্দপুর বিবেকানন্দ নগর কাজীবাড়ি 142 নং অঙ্গনওয়ারী সেন্টারে চুরি। গতকাল রাতে এই অঙ্গনওয়ারী সেন্টারে চুরির ঘটনা ঘটে। অঙ্গনওয়ারী সেন্টারের কর্মীরা আজ সকালে স্কুল খুলতে এসে ক্লাসের তালাভাঙ্গা ও ঘরের ভিতর থালাবাসন ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা বিবেকানন্দ নগর উত্তরের পঞ্চায়েত সদস্য সুরেশ মন্ডলকে, শান্তিপুর ICDS অফিস ও শান্তিপুর থানায় খবর দেন। অঙ্গনওয়ারী সেন্টারের কর্মী মিনু দাস তাম্বুলি জানান , অঙ্গনওয়ারী সেন্টার থেকে একটি জলের পাম্পমোটর , এক বস্তা ডাল, কিছু নগদ অর্থ চুরি ও এক প্লেট ডিম ভাঙা অবস্থায় দেখতে পান। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *