নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্কুটির পেছনে লরির ধাক্কায় মৃত্যু হলো ১ ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভূতপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম রবিউল সর্দার (৪২)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার নওয়া পাড়া এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি মায়াপুর ইসকন মন্দিরে কাজ করতেন। কৃষ্ণনগর ভূতপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। শুক্রবার সকালে মায়াপুর ইসকন মন্দির থেকে কাজ সেরে স্কুটি চালিয়ে বাড়ি আসার পথে ভূতপাড়া এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর চলন্ত স্কুটির পেছনে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর লরিটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।এর প্রতিবাদে ভূতপাড়া এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ।
একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত স্কুটির পেছনে ধাক্কা মারলে দুর্ঘটনায় মৃত্যু হলো চালকের।












Leave a Reply