ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে, অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করেছে মালদার মানিকচক থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:– দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় শুক্রবার মানিকচক থানায় অভিযোগ দায়ের করল ছাত্রীর পরিবারবর্গ। অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করেছে মালদার মানিকচক থানার পুলিশ।

জানা গেছে,মানিকচক থানার অন্তর্গত দাল্লুটোলা এলাকার এক বছর ১৭ এর দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও অভিযোগ উঠেছে এলাকার যুবক সমর মন্ডলের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক দূর সম্পর্কের আত্মীয়। এই আত্মীয়তার সুবাদে বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীকে নিয়ে ঘুরতে বেড়ায়। মোটরবাইকে করে মথুরাপুরের বিভিন্ন প্রান্তর ঘুরার পর সিনেমা হলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই ছাত্রীর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জালালপুর পাল্লু মোড় এলাকায় ফেলে চলে যায় অভিযুক্ত। স্থানীয় মারফত খবর পেয়ে পরিবারের লোকজন নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে অজ্ঞান অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ওই নির্যাতিতা। অভিযুক্ত যুবক ধর্ষণ করেছে বলেই অভিযোগ পরিবারের। ঘটনাই মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারবর্গ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। এদিকে পরিবারের সদস্যরা অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *