শহর বর্ধমানের ১৪ নম্বর ওয়ার্ডের বড়নীলপুর বালি ডাঙ্গা এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাট , অভিযোগ পেয়ে পরিদর্শনে পৌরসভার চেয়ারম্যান।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – শহর বর্ধমানের ১৪ নম্বর ওয়ার্ডের বড়নীলপুর বালি ডাঙ্গা এলাকায় এলাকায় বেআইনি ভাবে পুকুর ভরাট করছেন স্থানীয় বাসিন্দা সুদীপ্ত কুমার রায়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় বর্ধমান পৌরসভায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় বর্ধমান পৌরসভা।সেই পুকুর পরিদর্শনে যান বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ পৌরসভার আধিকারিক বৃন্দরা। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, আমাদের কাছে অভিযোগ জমা পড়ে এই সুদীপ্ত রায় লোকটি বেআইনি পুকুর ভরাট করছেন । তারপরই আমরা আজ পরিদর্শন এসেছিলাম। আমরা চেয়েছিলাম তার সাথে বসে কথা বলব কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখায় করেন নি। তিনি যে অন্যায় ভাবে কাজটি করছেন সেটি এখন পরিষ্কার। পৌরসভার পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই সুদীপ্ত কুমার রায় বলেন, এখানে যে কটা বাড়ি দিচ্ছে সবকটাই পুকুরের আওতায়।তৎকালীন পৌরসভার চেয়ারম্যান সুরেন মন্ডল আমাদের পারমিশন দিয়েছিলেন বাড়ি করার জন্য। পুকুর ভরাট করা হয়নি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *