আবারো পরিযায়ী শ্রমিকের মৃত্যু মানিকচকে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল অব্যাহত মালদায়। দুই ছোট ছোট সন্তানের বাবা তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।আবারো পরিযায়ী শ্রমিকের মৃত্যু মানিকচকে। গত কয়েক মাস আগে ভিন রাজ্যে পেটের তাগিদে ভিনরাজ্জে পাড়ি দেই পরিযায়ী শ্রমিক শেখ রফিকুল(২৯)।সেখানে একটি দোকানে শ্রমিক হিসাবে কাজ করতেন। একদিন কাজ শেষে রাস্তায় চারচাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে পরিযায়ী শ্রমিক শেখ রফিকুলকে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের পরিযায়ী শ্রমিক শেখ রফিকুল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুদিনের মাথায় মৃত্যু হয়ে পরিযায়ী শ্রমিকের। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা শেখ ইদ্রিস ও বৃদ্ধা মা আলেমা বিবি,স্ত্রী আবিনা খাতুন ও দুটি ছোট ছোট ফুটফুটে সন্তান । পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। কি করে চলবে গোটা সংসার তা ভেবেই উঠতে পারছে না সদ্য বিধবা স্ত্রী ও বৃদ্ধ মা বাবা। অথৈয় জলে গোটা পরিবার। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সালমা সুলতানা বলেন সত্যি পরিবারের অবস্থা খুবই খারাপ। দুস্থ দরিদ্র। পরিবারের পাশে আছি। সমস্ত রকম সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। গোটা ঘটনায় শোকস্তব্দ মোহনা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *