বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানের নেতৃত্ব করা হলো রাজনৈতিক কর্মী বৈঠক।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সামনেই আসছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে রাজনৈতিক কর্মী সম্মেলন। সেই মতো বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানের নেতৃত্ব করা হলো রাজনৈতিক কর্মী বৈঠক। রাজনৈতিক কর্মী বৈঠকের উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়দেব ব্যানার্জি, বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদ্বীপ রায়, বৈকুন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা,জেলা পরিষদের সদস্য সহ বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *