সন্দেশখালিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলে সরব হয় আন্দোলনকারীরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সন্দেশ খালিতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে রবিবার আলিপুরদুয়ার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা।আলিপুরদুয়ার থানার প্রথম গেট টপকে মিছিল ঢুকে যায় থানার ভেতরে। থানার আধিকারিক দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। সন্দেশখালিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলে সরব হয় আন্দোলনকারীরা। পরে থানার আইসি কে একটি স্মারকলিপি দেন আন্দোলন কারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *