নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো বীরপাড়া আবগারি দফতরের কর্মী ও আধিকারিকেরা।অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির উপকরণ নষ্ট করা হল। বীরপাড়া আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বর গোকুলনগর, ধুলগাঁও এলাকার কারজি পাড়া এবং ডিপু বাজারে বীরপাড়া আবগারি দফতর, জয়গাঁও আবগারি দফতর ও জটেশ্বর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে ৬ হাজার ১০০ চোলাই মদ তৈরির উপকরণ, ২৭০ লিটার চোলাই মদ, ৫ টি হাড়ি সহ নানা উপকরণ নষ্ট করে দেয়া হয়। এদিন সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত অভিযান চালানো হয়। চোলাই মদ সহ মদ তৈরির উপকরণ নষ্ট করে ফেলা হয়। এছাড়া চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া হবে বলে আবগারি দফতর সূত্রে জানা যায়।
চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো বীরপাড়া আবগারি দফতরের কর্মী ও আধিকারিকেরা।












Leave a Reply