আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-  খাঁচাবন্দি হল চিতাবাঘ। বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের ৬ নম্বর সেকশনে চিতাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখতে পান বাসিন্দারা। এদিন খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন বাসিন্দারা। সেখানে নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া নিয়ে যান। এই চা বাগানে আরও বেশ কয়েকটি চিতাবাঘ রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *