মর্মান্তিক ঘটনা, ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের হাতে খুন হলো দাদা।

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুর:- পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের হাতে খুন হলো দাদা। ঘটনাটি বংশীহারী থানার এলাহাবাদ পঞ্চায়েতের দরগা মোড় এলাকায়। মৃত যুবকের নাম সামীম রেজা (২৭) । বাড়ি বংশীহারী থানার চেরাগীপাড়া গ্রামে। গুরুতর আহত হয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ভাই নাসিম রেজা (২৪) । এরা দুজনেই
কাকাতো জেঠতুত ভাই। ঘটনাস্থল দরগা মোড়। মঙ্গলবার সন্ধ্যার ঘটনা। এদিন সেখানে হাট বসে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাটের পাশে এক জমিতে দুই ভাইয়ের বচসা থেকে মারপিট শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে দুজনেই আহত হয়ে লুটিয়ে পরে । তড়িঘড়ি নাসিম রেজাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জেঠুর ছেলে নাসিম রেজা ততক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। মৃতের ডান হাতে অনেকটা জায়গায় ক্ষতের চিহ্ন দেখা গেছে। দুজনের কাছেই ধারালো অস্ত্র ছিল বলে স্থানীয়দের অভিমত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। পুলিশ ঘটনা স্থল থেকে সামিম রেজা কে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে গঙ্গারামপুর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন নাসিম রেজা। দেহে ১৪ টি সেলাই পড়েছে বলে জানা গেছে।

বাইট
নাসিম রেজা (আহত যুবক)
আহতের মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *