প্রতিবেশীর সঙ্গে ভিন রাজ্যে কাজে গিয়ে দীর্ঘ চার মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, চিন্তায় পরিবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতিবেশীর সঙ্গে ভিন রাজ্যে কাজে গিয়ে দীর্ঘ চার মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি এলাকার ললিত মাঝি (৩৭) নামে এক ব্যক্তির।দীর্ঘদিন যোগাযোগের চেষ্টার পর কোনো খোঁজ না পাওয়ায় অবশেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। ফালাকাটা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর। ঘটনায় দুশ্চিন্তায় রয়েছে ললিতের মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *