এক মহিলাকে বশীকরণ করে নগদ বাইশ হাজার টাকা সহ অন্যান্য জিনিস নিয়ে চম্পট দিল দুই মহিলা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপ পৌরসভার প্রাচীনমায়াপুর এলাকায় এক মহিলাকে বশীকরণ করে নগদ বাইশ হাজার টাকা সহ অন্যান্য জিনিস নিয়ে চম্পট দিল দুই মহিলা। ঘটনাটি ঘটে এদিন দুপুর প্রায় ১১ নাগাদ। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য,খবর পেয়ে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা। পুরো বিষয়টি তদারকি করে নবদ্বীপ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন কাউন্সিলর। সূত্রের খবর এদিন সকাল প্রায় এগারোটা নাগাদ নবদ্বীপ পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রাচীনমায়াপুর তেঁতুলতলার বাসিন্দা সুশান্ত হালদারের বাড়িতে ঢুকে মনসা পূজোর নাম করে তার স্ত্রী যোগমায়াদেবীর কাছে কিছু সাহায্য চায়। অভিযোগ শরীর খারাপ লাগছে বলে অভিযুক্ত এক মহিলা জল ও চা চায়। এরপর যোগমায়া দেবীর কোনও ছেলে আছে কিনা তা জানতে চায় ওই অপরিচিত দুই মহিলা, অভিযুক্ত দুই মহিলা বলেন আপনার ছেলের সামনে মহা বিপদ আছে। এই বলে যোগমায়া দেবীর শরীরে কিছু ছিটিয়ে তাকে বশীকরণ করে নগদ ২২ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ওই দুই মহিলা। পরে বিষয়টি জানাজানি হতেই দুই মহিলার খোঁজে বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা,
যদিও ওই দুই মহিলার কোনো হদিস পাওয়া যায়নি বলে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *