সোমবার বিকেলে প্রচারে ঘাটালে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত শনিবার রাজ্যের কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, যেখানে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন হিরন্ময় চট্টোপাধ্যায়, আর সেই নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে প্রচার কার্য, ঐদিন সন্ধ্যায় দেওয়াল লিখন এবং জনসংযোগ করলেন বিজেপি নেতৃত্ব, আজ অর্থাৎ সোমবার বিকেলে তার ওই প্রচারে ঘাটালে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,ছিলেন প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় সহ একাধিক জেলা নেতৃত্ব, এইদিন পদযাত্রা এবং পথসভা করা হয় বিজেপি তরফে, যেখানে বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কার্যতো সংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিশানা করলেন তিনি, তিনি বলেন এবারের নির্বাচনে হিরন্ময় চট্টোপাধ্যায় জয় লাভ করার পরেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হবে, পাশাপাশি শাসকদলের একাধিক নেতৃত্বের উপর এই দিন কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *