জনপ্লাবন বৈকুণ্ঠপুর এক অঞ্চলের মিছিলে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু আর কয়েক দিনের অপেক্ষা তারপরই লোকসভা নির্বাচনের ঘোষণা হবে। মাঠে ময়দানে নেমে প্রচারের কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জী ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। ১০ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো মঙ্গলবার এক বিরাট মিছিল ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জী ও বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানের নেতৃত্বে । এই মিছিলে লক্ষী ভান্ডারের লক্ষীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মিছিল থেকে স্লোগান ওঠে বিজেপি হাঁটাও, মোদী হাঁটাও। এই মিছিলে ও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়দেব ব্যানার্জী, বর্ধমান ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসসের সভাপতি সৌভিক পান,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায়,বর্ধমান ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি মহমদ হাবিব,বৈকুণ্ঠপুর ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *