জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ লক্ষ্য টাকা ব্যয়ে স্কুল বিল্ডিং শিলান্যাস করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—– মালদা জেলা পরিষদের অর্থানুকুল্লে বামনগোলা ব্লকের বিভিন্ন স্থানে কাজের শুভ সূচনা করা হয়। বুধবার বামনগোলা অঞ্চলের জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ লক্ষ্য টাকা ব্যয়ে স্কুল বিল্ডিং শিলান্যাস করা হয়। এবং পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট ডাকবাংলা মোড় থেকে সিমপ্যাথেটিক ক্লাব পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নিকাশী নালার কাজের শিলান্যাস ও পাকুয়াহাট ইন্দিরা মোড় হইতে বড়ফ মিল পর্যন্ত হাইড্রেন নির্মাণের কাজের শুভ উদ্বোধন করা হয়। এদিন ওই সমস্ত কাজের নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস ও মালদা জেলার পরিষদের সদস্য অশোক সরকার। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সমস্যার সমাধান করতে পেয়ে খুশি বলে জানান মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *