শেখ শাহাজানের দৃষ্টান্তমূলক শাস্তি ও সিবিআই তদন্তের দাবিতে ডিএম অফিস চলো অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৬ মার্চ: – সন্দেশখালি ঘটনায় শেখ শাহাজানের দৃষ্টান্তমূলক শাস্তি ও সিবিআই তদন্তের দাবিতে ডিএম অফিস চলো অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। বুধবার দুপুরে শহরের বালুরঘাট মঙ্গলপুর বিজেপি মোড় এলাকা থেকে এনিয়ে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি গোটা শহর পরিক্রমার পর জেলা প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়। জেলা ভবন প্রশাসনিক ভবন চত্বরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণ দিনাজপুর জেলার সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি-র রাজ্য সম্পাদক দীপ্ত দে সহ জেলা নেতৃত্বরা। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জেলা শাসক কে বিভিন্ন দাবিদল দাওয়া সম্মিলিত পত্র তুলে দেওয়া হয়।

বাইট- দীপ্ত দে, রাজ্য সম্পাদক, উত্তরবঙ্গ এবিভিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *