নিজস্ব সংবাদদাতা, মালদা—কথা দিয়ে কথা রাখলেন জেলা পরিষদ।একই দিনে দুটি গার্ডওয়ালের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।খুশি এলাকার মানুষজন।জানা গেছে,
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের চোপাল বড় মসজিদের পাশে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৫৮৪৮৪৮ টাকা বরাদ্দে ও পেমা প্রাইমারি স্কুলে ৫৮৩৮৪৮ টাকা বরাদ্দে নির্মিত হবে গার্ডওয়াল।বুধবার ফিতা কেটে সেই কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।এদিন শিলান্যাসে উপস্থিত ছিলেন,বরুই
অঞ্চল সভাপতি মিন্টু আলম,হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের পঞ্চায়েত সমিতি সদস্যা কোয়েল দাসের স্বামী জগন্নাথ সাহা ও তৃনমূল নেতা নুর আজম সহ অন্যান্যরা।
রবিউল ইসলাম বলেন, ‘গত পঞ্চায়েত নির্বাচনে এলাকার লোকেদের কথা দিয়েছিলাম আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি গার্ডওয়াল নির্মাণের কাজ করে দিব।এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।যেমন কথা দিয়েছিলাম তেমন কাজ করে দিলাম।’
বুধবার ফিতা কেটে সেই কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।












Leave a Reply